সাধারণ প্রশ্নোত্তর
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
কিভাবে কোর্সে ভর্তি হবো?
কোর্সে ভর্তি হতে প্রথমে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন। তারপর আপনার পছন্দের কোর্স সিলেক্ট করে "ভর্তি হোন" বাটনে ক্লিক করুন। পেমেন্ট সম্পন্ন হলে আপনাকে একটি ব্যাচে যুক্ত করা হবে।
ক্লাস কিভাবে হয়?
আমাদের ক্লাস Zoom এর মাধ্যমে অনলাইনে হয়। প্রতিটি ব্যাচে ৫-১০ জন শিক্ষার্থী থাকে। সপ্তাহে ৩-৫ দিন ক্লাস হয়, প্রতিটি ক্লাস ৩০-৪৫ মিনিট।
পেমেন্ট কিভাবে করবো?
আমরা bKash, Nagad, Rocket এবং Bank Transfer এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করি। পেমেন্ট সংক্রান্ত যেকোনো সমস্যায় আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করুন।
বয়সের কোনো সীমা আছে?
না, কুরআন শেখার কোনো বয়স নেই! আমাদের কাছে ৫ বছরের শিশু থেকে ৬০+ বছরের প্রবীণরাও পড়েন। প্রতিটি বয়সের জন্য আলাদা ব্যাচ আছে।
ক্লাস মিস করলে কি হবে?
ক্লাস মিস করলে রেকর্ডিং দেখে পড়া শিখতে পারবেন। তবে নিয়মিত উপস্থিত থাকা উত্তম। যদি দীর্ঘদিন অনুপস্থিত থাকেন তাহলে আগে থেকে জানাবেন।
সার্টিফিকেট পাওয়া যায়?
হ্যাঁ, কোর্স সফলভাবে সম্পন্ন করলে সার্টিফিকেট প্রদান করা হয়। হিফজ ও তাজবীদ কোর্সে বিশেষ সনদ দেওয়া হয়।
রিফান্ড পলিসি কি?
পেমেন্টের ৭ দিনের মধ্যে রিফান্ডের আবেদন করতে পারবেন। ক্লাস শুরু হওয়ার পর রিফান্ড প্রযোজ্য নয়। বিস্তারিত জানতে শর্তাবলী পড়ুন।